https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আশাদুল হত্যা: দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

admin
November 11, 2026 9:58 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আশাদুল ইসলাম হত্যা মামলার দুই আসামি রিয়াদ ও ফরিদা বেগমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় শেরপুর উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অটোরিকশাচালক আশাদুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন নিহত আশাদুলের মা আনজু বেগম, ভাই ফারুক, স্থানীয় বাসিন্দা আবদুল বারী, আজম আলী, মজিবর রহমান, একরাম হোসেন ও গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আশাদুল ইসলাম (২৫)। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

নিখোঁজের তিন দিন পর, ২৭ অক্টোবর দুপুরে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পূর্ব পাড় থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত সময়ের মধ্যে উদ্‌ঘাটন করে আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।