https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে দালাল আটক, নিয়মিত মামলা

admin
August 16, 2026 11:10 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি ও প্রতারণার শিকার হতে না দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।

 

জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সেবাকে দালালমুক্ত ও জনবান্ধব করতে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। কোনো ব্যক্তি যাতে সরকারি সেবা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়, প্রতারণা কিংবা হয়রানি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি দপ্তরে সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করলেই নাগরিকরা সেবা পেতে পারেন। এ জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই। সেবা পাওয়ার নামে কেউ অবৈধ অর্থ দাবি করলে তা না দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক সকল সেবাপ্রার্থীকে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় বা এর আশপাশে দালালের দৌরাত্ম্য, অনৈতিক কর্মকাণ্ড কিংবা অসদুপায় চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারি সেবার পরিবেশ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসাধারণের সহযোগিতায় সরকারি সেবা ব্যবস্থায় দালাল ও অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।