Dhaka ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শাজাহানপুরে কারখানায় যাওয়ার পথে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে কারখানায় কাজে যাওয়ার পথে ২৬ বছর বয়সী এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার তিন দিনের মাথায় অভিযুক্ত ওমর আলী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওমর আলী বেতগাড়ী মণ্ডলপাড়া গ্রামের নুর আলমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বেতগাড়ী কোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী সুজাবাদ এলাকায় অবস্থিত তামিম ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর ভোর ৫টার দিকে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি।

পথিমধ্যে শাজাহানপুর থানার বেতগাড়ী এলাকায় অবস্থিত ব্যুরো বাংলাদেশ এনজিও কার্যালয়ের পেছনের রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ওমর আলী তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, অভিযুক্ত যুবক দৌড়ে এসে ওই নারীকে জাপটে ধরে এবং গলায় বার্মিজ চাকু ঠেকিয়ে পাশের ঘাসের জমিতে নিয়ে যান। সেখানে চাকুর মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করেন। পরে এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পরদিন ২০ নভেম্বর ভুক্তভোগী নারী বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গ্রেপ্তার ওমর আলীকে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক প্রাণের শহর বিডি**

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ট্রেনে কাটা পড়া যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া শাজাহানপুরে কারখানায় যাওয়ার পথে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেটের সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬