Dhaka ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা, শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলন

‎
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীর অংশগ্রহণে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিশেষভাবে স্মরণ ও তাঁর সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে এবারের সম্মেলনে নজরুলবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‎
‎বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
‎
‎অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। তাঁদের হাতে প্রকাশনা ও কবি ব্যাগ তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক। পারিবারিক কারণে উপস্থিত থাকতে না পারায় সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ শুভেচ্ছা জানিয়েছেন।
‎
‎উদ্বোধনী পর্বের পর বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, সম্মেলনের স্মারকগ্রন্থ (স্যুভেনির), দুটি সেমিনার পেপার এবং কবি মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’-এর মোড়ক উন্মোচন করা হয়।
‎
‎কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী মাহফুজ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ও ছড়াকার ইমরুল ইউসুফ।
‎
‎তিন দিনের এই সাহিত্য আয়োজনে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও থাকছে দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি পর্বে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ। দ্বিতীয় দিন বিকেল ৪টায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’। সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণকারী কবি-সাহিত্যিকেরা ঐতিহাসিক জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন।
‎
‎সম্মেলনকে ঘিরে জেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয়েছে মিনি বইমেলার। সেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির প্রকাশনার পাশাপাশি শীতকালীন পিঠার পসরা সাজানো হয়েছে। বগুড়া লেখক চক্রের স্টলে স্থান পেয়েছে জাতীয় ও স্থানীয় পর্যায়ের লেখকদের বই, লিটল ম্যাগাজিন এবং বিভিন্ন সাহিত্য প্রকাশনা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী পিঠার আয়োজন।
‎
‎সম্মেলনের উদ্বোধনের আগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেওয়া কবি-সাহিত্যিকেরা গান, নাচ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
‎
‎সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি সেমিনার, তিনটি মুক্ত আলোচনা এবং তিন পর্বে কবিতা ও ছড়া পাঠ। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা এবং তাঁর রচিত কবিতা আবৃত্তি করা হয়।
‎
‎সাহিত্যচর্চার প্রসার, পারস্পরিক ভাববিনিময় এবং দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ ও সৃজনশীল সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। তিন দিনের এই আয়োজন বগুড়ার সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নতুন প্রাণের সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: আইজিপি

বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা, শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলন

আপডেটের সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬