https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সদরে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

admin
June 21, 2026 1:54 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঃ ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ফুড অফিসার হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ সরদার, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে নির্ধারিত উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মাঝে পর্যায়ক্রমে এ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।