এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।
সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মো. নাজমুল হক বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
বিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন এডহক কমিটি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম জোরদার এবং একটি নিরাপদ ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

