https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে সংবাদকর্মীর উপর কুখ্যাত মাদক ব্যবসায়ীর হামলা

admin
June 16, 2024 6:08 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে সংবাদ প্রকাশের জের ধরে সুমন হোসেন নামের এক সংবাদকর্মীর উপর হামলা করেছে কামাল পাশা (৪৮) নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ী। সাংবাদিক সুমন হোসেন ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি। মাদক ব্যবসায়ী কামাল পাশা উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের ইসাহাক উদ্দিনের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি। এ হামলার ঘটনায় ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করে সাংবাদিক সুমন হোসেন।

অভিযোগ ও বাদি সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ধুনট থানা থেকে মাদক মামলায় কামাল পাশাকে আদালতে পাঠায় থানা পুলিশ। পরের দিন শুক্রবার ধুনটে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। কয়েক দিন পর জামিনে বেরিয়ে এসে সাংবাদিক সুমনকে মারার জন্য সুযোগ খুজতে থাকে পাশা। গত বছরে প্রকাশিত ওই সংবাদের জের ধরে কুখ্যাত মাদক ব্যবসায়ী কামাল পাশা ঘটনার দিন ১৬ জুন ২০২৪ রবিবার সাংবাদিক সুমন হোসেন তার পরিচিত শাহাদত হোসেনের মুদিখানা দোকানের সামনে অবস্থান করা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে কামাল পাশা অর্তকিত ভাবে পিছন থেকে এসে সুমনের শার্টের কলার ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং শালা তুই আমায় চিনিস না, শালা তোর এতো বড় সাহস আমার বিরুদ্ধে পত্রিকায় নিউজ করিস? তোর কলিজা কত বড়।

এসব বলে হুমকি ধামকি শুরু করে। তখন সাংবাদিক সুমন গালিগালাজ করিতে নিষেধ করলে কামাল পাশা ক্ষিপ্ত হইয়া কাঠের বাটাম দ্বারা এলোপাথাড়ী মারপিট করে এবং শার্টের পকেটে থাকা ৮,৩০০/- (আট হাজার তিনশত) টাকা অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়। পরে সুমনের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে উপরোক্ত বিবাদী বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে চলে যায়। এঘটনায় তিনি ও পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় আছে। পরে ঘটনাটি ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের অবগত ও প্রাথমিক চিকিৎসা নিয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করি।

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, সাংবাদিকের উপর মাদকসেবীর হামলা আসলেই একটি দুঃখজনক ঘটনা। সাংবাদিক সুমন হোসেন বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।