এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
স্বপ্নসিঁড়ি ছাত্রকল্যাণ সংঘ, বগুড়া ধুনট উপজেলা (শাখা)’র উদ্যোগে ট্যালেন্ট হান্ট বৃত্তি পরিক্ষা ও মেধাবী সংবর্ধনা”-২০২৫ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে ধুনট উপজেলার ২৫ টি স্কুলের ৫০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে । দুইটি ক্যাটাগরিতে পরিক্ষা অনুষ্ঠিত হয়, ৬ষ্ঠ – ৮ম শ্রেণি জুনিয়র ক্যাটাগরি এবং ৯ম-১০ম শ্রেণি সিনিয়র ক্যাটাগরি। স্বপ্নসিঁড়ির উদ্যোগে ৫ম বারের মত এবছর ট্যালেন্ট হান্টে অনুষ্ঠিত হল।
ট্যালেন্ট হান্টে প্রত্যেক ক্যাটাগরি থেকে ৩ জন করে মোট ৬ জনকে সংবর্ধনা ক্রেস্ট, নগদ মেধাবৃত্তি ও বই এবং দুই ক্যাটাগরি হতে ৭ জন করে মোট ১৪ জনকে সংবর্ধনা ক্রেস্টসহ সর্বমোট ২০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও, ২০২৪-২০২৫ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সদ্য চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন সোনাহাটা আলহাজ্ব কিয়ামতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান (জুয়েল) । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জোবায়ের আহম্মেদ খান;জনাব মোঃ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধা মোঃ মশিউর রহমান,অবঃ প্রধান শিক্ষক, ধুনট এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়; জনাব মোঃ সাইদুল আলম, অফিসার ইনচার্জ, ধুনট থানা সহ এলাকার অনেক গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন স্বপ্নসিড়িঁ ছাত্রকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জাকির হোসেন (রাবি), সাবেক সভাপতি মাহমুদুল হাসান (শেকৃবি), আশিকুর রহমান(রাবি) সহ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বপ্নসিঁড়ি ছাত্রকল্যাণ সংঘ ধুনটের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহ প্রদানের জন্য ট্যালেন্ট হান্ট প্রগ্রাম, বইপড়া প্রতিযোগিতা, চলো স্বপ্ন ছুঁই এর মত প্রগ্রাম আয়োজন করে আসছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হেউটনগর গ্রামের আরাফাত হোসাইন (ঢাকা মেডিকেল কলেজ) ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিমগাছি গ্রামের জাকির হোসেন (রাবি)।

