Dhaka ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটের নিমগাছী দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎‘করব কাজ, গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে ধারণ করে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী দারুল উলুম রাহমানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশে বিভিন্ন ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. মিনহাজুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক শায়েখ সাইফুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদল নেতা মো. শাহাদত হোসেন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন মো. শাহজাহান আলী, সৌদি প্রবাসী মো. রাজু আহম্মেদ, প্রাথমিক পল্লী চিকিৎসক জহুরুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
‎
‎প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুশাসন, শুদ্ধ সংস্কৃতিচর্চা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
‎
‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎অনুষ্ঠানের আয়োজকরা বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়া নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটের নিমগাছী দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬