শেরপুর বগুড়া প্রতিনিধি,
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল ওহাব এবং ২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে গঠনমূলক, অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. পিয়ার হোসেন পিয়ার এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি ডা. মাহবুবুর রহমান, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কায়েকোবাদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে মেধা, জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

