https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর গাড়িদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন

admin
September 25, 2026 8:57 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাড়িদহ ইউনিয়নের বৃন্দাবনপাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

বৃন্দাবনপাড়া দুর্গাপূজা কমিটির সভাপতি সহদেব রাজবংশীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক দীপক কুমার সরকার, সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর, মনিন্দ্রনাথ রায়, পরিতোষ রায় ও জনি মোহন্ত।

মহিপুর বাড়ইপাড়া দুর্গাপূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম মোহন্তের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দাস, বৃন্দাবনপাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক ফনিন্দ্রনাথ শীল, দুর্গা চরণ রাজবংশী, বিপ্লব শীল, চন্ডিজান বারোয়ারী দুর্গাপূজা কমিটির সভাপতি সবুজ দাস, সাধারণ সম্পাদক অসীম দাস, চন্ডিজান উত্তরপাড়া দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক নকুল পাল, মহিপুর বাড়ইপাড়া দুর্গাপূজা কমিটির সভাপতি শিমুল দত্ত পাপ্পু, রনবীরবালা দুর্গাপূজা কমিটির সভাপতি উদয় কুমার দাস ও সাধারণ সম্পাদক দয়াল কুমার দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভায় সর্বসম্মতিক্রমে শিমুল দত্ত পাপ্পুকে সভাপতি, উদয় কুমার দাসকে সাধারণ সম্পাদক এবং সহদেব রাজবংশীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।