Dhaka ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে দলিল লেখক সমিতির সুষ্ঠু নির্বাচন করতে হবে : এমপি জিএম সিরাজ

বগুড়ার শেরপুরে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলিল লেখকদের পেশাগত সমস্যা, সমিতির সাংগঠনিক কার্যক্রম, দলিল নিবন্ধনে স্বচ্ছতা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়।

‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

‎সভায় এমপি সিরাজ বলেন, সমিতির কার্যক্রমকে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে। দলিল লেখকদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
‎তিনি আরও বলেন, দলিল নিবন্ধনে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। সমিতির নামে কোনো অন্যায় আবদার মেনে নেওয়া হবে না। দলিল লেখার ক্ষেত্রে অনিয়ম ও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।

‎সভায় দলিল লেখকেরা সমিতি না থাকায় তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা, কাজের ক্ষেত্রে বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং প্রতারক চক্রের তৎপরতা নিয়ে তাঁদের উদ্বেগ তুলে ধরেন। তাঁরা সমিতির সুষ্ঠু নির্বাচন, নির্ধারিত পারিশ্রমিকের তালিকা প্রণয়ন এবং পেশাগত শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানান।
‎দলিল লেখকদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সমিতির নির্বাচন না হওয়ায় তাঁদের মধ্যে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এ অবস্থায় নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমিতির কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

‎শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে সভায় দলিল লেখক আসিফ ও শহিদুর রহমান হাবিল সঞ্চালনা করেন।
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরামুল হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, গোলাম মাহবুব প্যারিস, বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দলিল লেখকেরা।

‎সভায় দলিল লেখকদের পেশাগত সমস্যা সমাধান, দলিল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমিতির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে দলিল লেখক সমিতির সুষ্ঠু নির্বাচন করতে হবে : এমপি জিএম সিরাজ

আপডেটের সময় : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬