মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ঢাকা–বগুড়া মহাসড়ক সংলগ্ন বগুড়াবাজার ফ্লাইওভারের নিচে দৃষ্টিনন্দন ফুলবাগান তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনকল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী ফরহাদ হোসেন আকাশ।
এই উদ্যোগের মাধ্যমে মহাসড়কের পরিবেশকে আরও মনোরম ও সৌন্দর্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, বরং মানুষকে সবুজায়নে উদ্বুদ্ধ করে।
ফরহাদ হোসেন আকাশ বলেন, “প্রকৃতিকে ভালোবেসে এবং মহাসড়কের পাশের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলতেই আমরা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছি। এই ফুলবাগান রক্ষণাবেক্ষণেও আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে তাঁর সঙ্গে কাজ করছেন টিমের সদস্য মো. আব্দুর রাজ্জাক নাসিম (প্রতিষ্ঠাতা পরিচালক, স্বাধীন জীবন), মো. ফুয়াদ হাসান, মো. রনি মাহমুদ, এম. এম. মুহতামিম হাসান, বীরেন্দ্রনাথ চৌহানসহ আরও অনেক স্বেচ্ছাসেবী।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনসচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এমন কর্মকাণ্ড অন্যদেরও অনুপ্রাণিত করবে।

