https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

রামপুরার আলোচিত কার্নিশে গুলি মামলা: তিন সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

admin
June 29, 2026 2:29 am
Link Copied!

ঢাকা প্রতিনিধি:

ঢাকা, ২৮ জুন ২০২৬: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কে নির্মাণাধীন একটি ভবনের কারব থাকা আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো এবং একই ঘটনায় নাদিম ও মায়া ইসলামকে হত্যার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, রামপুরা জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক এএসআই চঞ্চলচন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলির মুখে প্রাণ বাঁচাতে নির্মাণাধীন একটি ভবনের কার্নিশের রডে ঝুলে আশ্রয় নেন আমির হোসেন। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। গুরুতর আহত হলেও তিনি প্রাণে বেঁচে যান। একই ঘটনায় পুলিশের গুলিতে নিহত হন নাদিম ও মায়া ইসলাম। এছাড়া মায়া ইসলামের ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসাও গুলিবিদ্ধ হয়।

ঘটনাটির ছবি ও ভিডিও দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে এটি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পরিণত হয়। ট্রাইব্যুনালের এই রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।