Dhaka ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শেরপুরে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাইদুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর কুসুম্বী ইউনিয়নের বাগড়া উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইনের পিপিএম-এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বাগড়া উত্তরপাড়া গ্রামের মোঃ হাবিবের বসতবাড়ির সামনে উত্তর পাশে ইট বিছানো রাস্তার ওপর থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাইদুল ইসলাম বাগড়া বসতি গ্রামের মৃত আতাহার প্রাংয়ের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময় : ১১:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬