https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আরাফাত রহমান কোকোর জন্মদিনে পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল

admin
August 12, 2026 10:07 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাদ আছর মরহুমের পরিবারের উদ্যোগে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন ও দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ড্যাবের কেন্দ্রীয় নেতা শাহ মো. শাজাহান আলী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন।

 

এ ছাড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর কালাম আজাদ, মরহুমের পরিবারের পক্ষে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, ওয়াহিদ মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার ও উজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও পরিবারের সদস্যরা প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।