https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

admin
August 12, 2026 10:19 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) বগুড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। সভার শুরুতে তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় অফিসার-ফোর্সের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশের নানা দিক এবং কল্যাণসংক্রান্ত প্রস্তাবনা গুরুত্বসহকারে শোনেন পুলিশ সুপার।

পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিভিন্ন বাস্তব সমস্যার দ্রুত সমাধান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মপরিবেশ আরও সুন্দর করা জরুরি।

সভায় পুলিশ লাইন্সে সর্বোচ্চ ডিউটি পালনকারী চারজন পুলিশ সদস্যকে তাদের দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সদ্য পিআরএল (অবসর প্রস্তুতিমূলক ছুটি) গমনকারী দুইজন পুলিশ সদস্যকে দীর্ঘদিনের চাকরিজীবনের অবদানের জন্য অবসরজনিত বিদায় সম্মাননা দেওয়া হয়।

এ সময় সম্মাননাপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং তাদের নিষ্ঠা ও দায়িত্ব পালনের দৃষ্টান্ত অন্য সদস্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কল্যাণ সভায় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সিভিল স্টাফ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, দায়িত্ব পালনের পরিবেশ উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।