https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবারকে সংবর্ধনা

admin
August 5, 2026 6:39 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য বিতরণ, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য ও সম্মুখ সারির যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎বুধবার (৫ আগস্ট) সকালে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি সম্মান জানান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

‎বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
‎শহরের শহীদ খোকন পার্কে অসহায় মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে শহীদ টিটু মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

‎কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
‎এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহীদ খোকন পার্কে জুলাই যোদ্ধাদের উদ্যোগে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই স্মৃতি কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কসহ সম্মুখ সারির আন্দোলনকারীরা অংশ নেন।

‎এদিকে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বগুড়া শাখার উদ্যোগে ‘৩৬ জুলাই স্মৃতি প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বজলুর রশিদ সুইট ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম এ আয়োজনের সার্বিক তদারকি করেন।
‎এছাড়া বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।