https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আতিকুর রহমান “আমরা কার্ডের সুবিধা চাই না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন”

admin
June 5, 2026 7:30 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। আমরা কোনো করুণা বা কার্ডের সুবিধা চাই না; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা সহজ করতে হবে।” তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান।

শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখা আয়োজিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি বর্তমান ৪ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করতে হবে এবং এ সময়ের জন্য প্রয়োজনীয় ভাতা নিশ্চিত করতে হবে। তিনি জাতীয় বাজেটে শ্রমিক কল্যাণ ও উন্নয়নের জন্য অন্তত ১০ শতাংশ বরাদ্দ রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনের নামে দখলদারিত্ব, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন ও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনকে কলুষিত করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। যারা শ্রমিকদের নাম ব্যবহার করে অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন, শ্রমিকদের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে ন্যায়ভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠা প্রয়োজন। তিনি দেশের শ্রমজীবী মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, নায়েবে আমীর আব্দুল বাছেদ, মহানগর সভাপতি আজগর আলী এবং মহানগর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।

সম্মেলনে জেলার ৮০টি ট্রেড ইউনিয়নের পুরুষ ও নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে একই স্থানে রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর শাখার আওতাধীন ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মহানগরীর ২১টি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি সেখানে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে প্রতিটি এলাকা ও কর্মক্ষেত্রে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার আহ্বান জানান

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।