Dhaka ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বগুড়ায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না: আবিদুর রহমান সোহেল

বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
‎
‎দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিও জানানো হয়।
‎
‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ফ্যাসিবাদী শক্তি নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। যারা আজ জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করছে, একসময় তারাই বলেছিল, আগুন দেওয়া হাত পুড়িয়ে দেওয়া হবে। তাদের সেই বক্তব্য আজ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে দাঁড়িয়েছে।
‎
‎তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দেশে হাজার হাজার মানুষ হত্যাকাণ্ড, ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। গড়ে তোলা হয়েছিল আয়নাঘর। একই সঙ্গে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে রাজনৈতিক ও সংসদীয় ব্যবস্থাসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছিল। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সংবিধান পরিবর্তনসহ নানা বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
‎
‎অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, অতীতের এসব কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির প্রতি জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
‎
‎বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
‎
‎বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, সেলিম রেজা, শ্রমিক নেতা আজগর আলী, আব্দুস সালাম তহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক, শহীদুর রহমান ও মোখলেছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার ধুনটে কবরস্থানের জমি দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে অনিশ্চয়তায় গ্রামবাসী

‎বগুড়ায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না: আবিদুর রহমান সোহেল

আপডেটের সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬