https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 28 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ১০০ বোতল নিষিদ্ধ মাদকসহ দুই নারী আটক

admin
July 28, 2026 8:06 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরে মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় মাদকসহ দুই নারীকে আটক করেছে র‌্যাব-১২।
‎র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঠনঠনিয়া ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

 

‎অভিযানকালে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকার বাসিন্দা মোছা. রুবিনা বেগম (৫১) ও মোছা. শিল্পীকে (৩৫) আটক করা হয়।

 

‎র‌্যাবের দাবি, তাদের কাছ থেকে ১০০ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ২,৫০০ টাকা জব্দ করা হয়েছে।
‎আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১২ জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।