https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর

admin
October 25, 2026 11:36 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন। এ সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সামরিক ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

জার্মানির বিমান নির্মাতা প্রতিষ্ঠান গ্রোব এয়ারক্রাফট এসই-এর আমন্ত্রণে গত ১৮ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত জার্মানি সফর করেন বিমান বাহিনী প্রধান। সফরকালে তিনি দেশটির টুসেনহাউজেন-মাটসিসে অবস্থিত প্রতিষ্ঠানটির উৎপাদনকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সফর বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত গ্রোব উড়োজাহাজের সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বিমান বাহিনী প্রধান জার্মানির রোথেনবাখ আউফ ডার পেগনিৎসে অবস্থিত ডিআইএইচএল ডিফেন্সের এমএসএএন উৎপাদনকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অন্যদিকে, চেক প্রজাতন্ত্রের বিমান বাহিনীর কমান্ডার এবং ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সের চেয়ারম্যানের আমন্ত্রণে গত ২০ থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশটি সফর করেন বিমান বাহিনী প্রধান। সফরকালে তিনি প্রাগে অনুষ্ঠিত ‘ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’-এর চতুর্থ আসরে অংশগ্রহণ করেন।

সম্মেলনে আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বহুমুখী হালকা উড়োজাহাজের ব্যবহার, অত্যাধুনিক নিষ্ক্রিয় ও সক্রিয় সেন্সর, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তির প্রয়োগ, সশস্ত্র চালকবিহীন আকাশযান এবং ড্রোন প্রতিরোধী প্রযুক্তির পরিচালনা ও প্রশিক্ষণ।

এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনীর বর্তমান ও নিকট ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

সংশ্লিষ্টদের আশা, বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সামরিক ও পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারণেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।