এম,ডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর বিরামপুরে ১ম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার জোতবানি ইউনিয়নের চকশিলবান মহল্লার ওবায়দুল ইসলামের ছেলে শাহাবুল ইসলাম এমন কাজের সাথে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সিরাজাম মনিরা। এবিযয়ে ভুক্তভোগী সিরাজাম মনিরা বেগম বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি দিনাজপুর জেলা কার্যালয় বিরামপুর বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন বলে জানা যায়।
উল্লেখ্য সিরাজ মনিরা উপজেলার পলিখাপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের কন্যা। বাদীনির লিখিত অভিযোগ সুএ মতে জানা যায় যে,২০১০ সনে চকশিলবান মহল্লার ওবায়দুল ইসলামের ছেলে শাহাবুল ইসলামের সাথে সিরাজাম মনিরা প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উল্লেখ্য উক্ত সময়ে সিরাজাম মনিরা নাবালক অবস্থায় আনরেজিস্টার্ড বিবাহ হয়ে থাকে। প্রতিশ্রুতি থাকে যে বয়স পরিপূর্ণ হলে ৫,১১,৯৯৯/-(পাঁচ লক্ষ এগারো হাজার নয়শত নিরানব্বই) টাকা মাত্র দেন মোহর ধার্যে রেজিস্ট্রেশন সম্পাদন করা হবে।
এমন বিবাহের কিছু দিন পর সিরাজাম মনিরার পিতা মাতা তাদের সম্পর্ক মেনে নিয়ে যৌতুক বাবদ ২,২৫ হাজার টাকা দেওয়ার বন্ধবস্ত হয়। নগদ হিসাবে ১,২৪,০০০/- (১ লক্ষ ২৪ হাজার) টাকা ও ২ ভরি স্বর্ণ অলংকার সহ সংসারের আসবাবপত্র প্রদান করা হয়েছে। পক্ষান্তরে বিবাহে দাম্পত্য জীবনে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। যার বয়স প্রায় ১১ বছর। প্রায় কিছুদিন যাবত সাহাবুল ইসলাম তার স্ত্রীর সহিত মনমালিন্যের সৃষ্টি হয়।
এর পর থেকে শাহাবুল ইসলাম প্রতিনিয়ত যৌতুকের টাকার জন্য তার স্ত্রীর উপর চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে যৌতুকের চাপে শাহাবুল ইসলাম তার স্ত্রীর উপর প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।
এরই ধারাবাহিকতায় শাহাবুল ইসলাম গত কয়েকমাস পূর্বে একই কায়দায় গৃহবধূ সিরাজাম মনিরা কে বেধড়ক মারপিট করে তার পিতার নিকট সংবাদ জানালে তার পিতা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মেয়েকে তার পিতার বাড়িতে নিয়ে আসেন।
এমন অবস্থায় শাহাবুল ইসলাম গোপনে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই জোতবানি ইউনিয়নের কুন্দন গ্রামের মনোয়ার হোসেনের কন্যা মরিয়ম বেগমের সহিত তথ্য গোপন করে রেজিস্ট্রি ছাড়াই বিবাহ করেন।
সিরাজাম মনিরা বেগম প্রলোভনে বিয়ে প্রতিশ্রুতি ভংগ,প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে,যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,আইন অমান্য করে রেজিস্ট্রি বিহীন ২য় বিয়ে করার অপরাধ করার অভিযোগ করেন।

