https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

admin
September 16, 2026 4:04 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (GMC) উন্নয়নে বাংলাদেশের আগ্রহের কথা জানান। বিশেষ করে পেশাজীবী, দক্ষ ও আধাদক্ষ জনবল সরবরাহের মাধ্যমে এ উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশ অবদান রাখতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ভাবনার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশ ও জনগণের সম্মিলিত স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সমর্থন কামনা করেন।

ভুটানের রাষ্ট্রদূত গত ২৬ আগস্ট ২০২৬ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বল্প সময়ের যাত্রাবিরতিতে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া দায়িত্ব পালনে সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।