https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ জেলা প্রশাসনে দিনব্যাপী নানা কার্যক্রম

admin
August 18, 2026 6:56 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা প্রশাসনে গতকাল সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী জনসেবা, উন্নয়ন সমন্বয়, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় সভা ও কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এদিন ‘ধর্মে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ভালো ফলাফল অর্জনকারী সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে এ উদ্যোগ উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ রাইফেল ক্লাবের নির্বাহী কমিটির সভা এবং রোভার স্কাউটের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের এসব সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দক্ষতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বাড়িয়ে আরও জনবান্ধব, মানবিক ও উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।