স্টাফ রিপোর্টার:
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শনিবার রাতে মমইন কনভেনশন সেন্টারে ফুলেল শুভেচ্ছা জানান ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী শুভ্র শংকর প্রসাদ। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সদস্য সুজিত জয়সোয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৫ সদস্যের এ ট্রাস্টি বোর্ডের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৯(খ) ধারা অনুযায়ী জারি করা হয়েছে।
নতুন ট্রাস্টি বোর্ডে বগুড়ার প্রতিনিধি হিসেবে শ্রী শুভ্র শংকর প্রসাদকে সদস্য (মনোনীত) করা হয়েছে।

