Dhaka ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

ঢাকা: দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহণে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।

একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর, সীমান্তবর্তী এলাকা ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করার লক্ষ্য

সরকারের পরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিডের মাধ্যমে দেশের সব জেলার মধ্যে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠা করা হবে। এতে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহণ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এ পরিকল্পনার আওতায় শুধু এক্সপ্রেসওয়ে নির্মাণ নয়, গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং বিদ্যমান মহাসড়কের সক্ষমতা বাড়ানোর উদ্যোগও রয়েছে।

এ ছাড়া নগর পরিবহণ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা এবং দুর্ঘটনা কমাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যেসব সংস্থা বাস্তবায়নে যুক্ত থাকবে

পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। এ কাজে সহযোগিতা করবে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) এবং ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও এ কাজে যুক্ত করা হবে।

পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগের সক্ষমতা বাড়বে। পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহণ সহজ করার সুযোগ তৈরি হবে।

অর্থনৈতিক সম্ভাব্যতা ও জনস্বার্থকে গুরুত্ব

জানতে চাইলে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, “আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।”

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এতে যাত্রী ও পণ্য পরিবহণে সময় কমার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

আপডেটের সময় : ১২:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬