Dhaka ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া মহাস্থানে দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতেছিল ‘নাগরিকদের জন্য আমরা- জেলা পরিষদ প্রশাসক জাকির

‎বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে দিনব্যাপী আনন্দ, উৎসব ও নানা সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে মিলিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’-এর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) মহাস্থান জাদুঘর সংলগ্ন একটি পার্কে প্রকৃতির সান্নিধ্যে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
‎
‎দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সংগঠনের সাধারণ সভা, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা, নারী-পুরুষ ও শিশু-কিশোরদের পৃথক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আলু ঘাঁটি উৎসবসহ নানা আয়োজন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা এবং জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।
‎
‎সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরে আজম বাবু, জেলা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম, আলহাজ গোলাম ফারুক সোহেল, সাজেদুর রহমান মোহন, অধ্যাপক মঞ্জুরে আলম রাসেল, আনোয়ারুল ইসলাম রাজু, জরজিস হোসেন ও নুর হোদা।
‎
‎এ সময় সংগঠনের সহসভাপতি সেলিম রেজা সানু, অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া ও আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব ও রেজওয়ানুল হক মানিক, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, সহদপ্তর সম্পাদক রিয়াজ মাহমুদ, প্রচার সম্পাদক আল আমিন মন্ডল, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সহক্রীড়া সম্পাদক আনোয়ার পারভেজ, বন ও পরিবেশ সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা ইয়াছমিন, স্বেচ্ছাসেবক সম্পাদক রাশেদা খাতুন রানী এবং সহস্বেচ্ছাসেবক সম্পাদক ইসমাইল হোসেন পাতাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল আলিম, আব্দুল হান্নান, হিমাংশু চন্দ্র রায়, মাওলানা আব্দুর রাজ্জাক, এনামুল হক, সোহেল রানা, সাব্বির হাসান বেনু, ইব্রাহিম আলী, আজিজুর রহমান উজ্জল, বুলবুল ইসলাম বাবু, আবু তৌহিদ হাসান, হাফেজ মাওলানা আবু ইউসুফ ও হাফেজ মাওলানা শাহাদাত হোসেনসহ অনেকে।
‎
‎সাধারণ সভায় সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় পাঁচজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অধ্যাপক লুৎফর রহমানকে সভাপতি, মুহাম্মাদ আবু মুসাকে সাধারণ সম্পাদক এবং আব্দুস ছালামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ২৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
‎
‎উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই ‘নাগরিকদের জন্য আমরা’ সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, বগুড়া শহরের যানজট নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা, শয্যাসংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবিতে কর্মসূচি পালন।
‎
‎এ ছাড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে ফুড কার্ট, খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় সরঞ্জাম ও নগদ অর্থ সহায়তা প্রদান, ঈদ উপহার বিতরণ, কোরবানির মাংস বিতরণ, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং দেশসেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ নানা সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি।
‎
‎সংগঠনের সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় নিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

বগুড়া মহাস্থানে দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতেছিল ‘নাগরিকদের জন্য আমরা- জেলা পরিষদ প্রশাসক জাকির

আপডেটের সময় : ১১:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬