Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জুলাই হত্যা মামলার আসামি ফারুক চেয়ারম্যান গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দৃশ্য

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের হাকিরমোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফারুক আহমেদ বগুড়ার গাবতলী উপজেলার উনচরকি গ্রামের তোজাম্মেল হকের ছেলে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারুক আহমেদ দুটি মামলায় সাজাপ্রাপ্ত। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

বগুড়ায় জুলাই হত্যা মামলার আসামি ফারুক চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেটের সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬