
২৫ নভেম্বর, ২০২৬ | বঙ্গভবন ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে জুলাই গণঅভ্যুত্থানের সনাতন ধর্মাবলম্বী শহীদদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রকাশনা ‘বিসর্জন’ তুলে দিয়েছেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।
আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রকাশনাটি রাষ্ট্রপতির হাতে তুলে দেন। এ সময় তিনি রাষ্ট্রপতিকে একটি স্মারক ছবিও উপহার দেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সনাতন ধর্মাবলম্বী নয়জনের জীবন ও আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে ‘বিসর্জন’ গ্রন্থে।
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: 



















