Dhaka ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বামী সিদ্দিকের বিরুদ্ধে মিমের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০৭:৫০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ৪ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

টিভি অভিনেতা সিদ্দিককে ভালোবেসে বিয়ে করেছিলেন তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী শিল্পী মারিয়া মিম। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ভালোবাসার সংসার টেকেনি৷ এই দম্পতির পুত্র সন্তান আরশ হোসেন জন্ম নেওয়ার কয়েক বছর পরই তারা আলাদা হয়ে যান। স্বামী সিদ্দিকের সঙ্গে ডিভোর্স নেওয়ার পর শোবিজ ক্যারিয়ারের মনোযোগী হন মারিয়া মিম।

সম্প্রতি সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মিম। সাবেক স্বামী সিদ্দিকের বিরুদ্ধে মিমের অভিযোগ – সিদ্দিক আরশকে নিজের কাছে রাখতে কূটকৌশল অবলম্বন করছেন। মঙ্গলবার মধ্যরাতে সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন মিম।

তাতে তিনি লিখেন, আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েক দিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল। এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি, তখন বোঝা যায়, ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এটি আবার দু-তিন দিন পর ঠিক হয়ে যায়। আবার সব কিছু নরমাল হয়ে যায়।

মিম আরও বলেন, আরশ যখন ওই বাসায় যায়, তখন ওর মাথায় দেওয়া হয় ১২ বছর হলে তোমাকে কোর্টে নেবে তখন তুমি বলবা বাবার কাছে থাকব। এসবই এই ছোট বাচ্চাকে বলা হয়।

এখন আমার কথা হলো – এত কষ্ট করে বাচ্চা লালন করছি আমি, স্কুল থেকে শুরু করে সব কিছু ভরণপোষণ আমি করি। আমি বড় করছি আর সে বড় করে নিয়ে যাবে ১২ বছর হলে। আমি এখন মামলা দেব যে, বাচ্চা নিয়ে ব্রেন ওয়াশ করে পাঠানো হয়। যখনই বাসায় যায় তখনই এমনটি করে। আমি এর শেষ দেখে ছাড়বো।

জানা গেছে, মিম এখন এই অভিযোগে সিদ্দিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে সাবেক স্ত্রীর অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেতা সিদ্দিক।

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। পরের বছরের ২৫ জুন তাদের কোল জুড়ে আসে পুত্রসন্তান আরশ। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে ইচ্ছা পোষণ করেন মিম।

সিদ্দিক তাতে রাজি হননি। তিনি চাইতেন, ছেলেকে সময় দিক মিম, পাক্কা গৃহিণী হয়েই থাক। মূলত এটা নিয়েই ঝামেলা বাধে সিদ্দিক – মিমের দাম্পত্য জীবনে। তাই তো ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান। বর্তমানে মিমের কাছেই থাকে তাদের একমাত্র সন্তান আরশ।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

সাবেক স্বামী সিদ্দিকের বিরুদ্ধে মিমের অভিযোগ

আপডেটের সময় : ০৭:৫০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩