Dhaka ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলায় আহত ৪

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন৷ আজ বেলা ১১ টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘ‌টে। ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল।

জানা গে‌ছে, বেলা সাড়ে ১০ টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় হঠাৎ দুর্বৃত্তরা কলেজের আমচত্বরে একটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এতে চারজন আহত হন। আহত‌দের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন পালকে শিবির আখ্যায়িত করে চড় থাপ্পড় মারেন ছ‌াত্রলী‌গের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজিজুল হক কলেজে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মে‌ডি‌কেল ফা‌ড়ির ইনচার্জ মিলাদুন্নবী ব‌লেন, স‌রকা‌রি আজিজুল হক ক‌লেজ থে‌কে আহত হ‌য়ে চারজন হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন। তা‌দের চি‌কি‌ৎস‌া চল‌ছে।

এদি‌কে, বেলা সা‌ড়ে ১০টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক‌্যাম্পা‌সে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু ক‌রে। প‌রে তারা ঢাকা-‌রংপুর মহাসড়‌কের এক পাশ অব‌রোধ ক‌রে। প্রায় আধাঘন্টার ম‌তো তারা সড়‌কে অবস্থান নি‌য়ে কোটা বি‌রোধী বি‌ভিন্ন ধরণের শ্লোগান দেন। এ সময় ওই স‌ড়‌কে যানজ‌টের সৃষ্টি হয়।
প‌রে মে‌ডি‌কেল ক‌লেজ কর্তৃপক্ষ এসে তা‌দের সাথে কথা ব‌ললে সড়ক থে‌কে স‌রে যান। বর্তমা‌নে তারা ক‌লেজ ক‌্যাম্পা‌সের ভেতর গিয়ে বি‌ক্ষোভ কর‌ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলায় আহত ৪

Update Time : ০১:৩৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪