Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুনদের সঙ্গে টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ নায়ক বাপ্পি

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক/বিনোদন

ঘনিষ্ঠ নিজের নামের আগে ‘ঢালিউড সুলতান’ উপাধি লাগিয়েছিলেন টানা এক ডজন ফ্লপ ছবির নায়ক বাপ্পি চৌধুরী। কিন্তু সময়টা মোটেও ভালো যাচ্ছে না নারায়ণগঞ্জের ছেলে বাপ্পি সাহা ওরফে বাপ্পি চৌধুরী’র। পরপর তার প্রায় এক ডজনের মতো সিনেমা হয়েছে ‘সুপারফ্লপ’। অনেক দিন ধরেই নতুন ছবিতেও নেই এই খামাখা সুলতান। তাই তো ক্যারিয়ার সংকটে পড়ছেন ‘বাজে ছেলে’র বাপ্পি। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলো প্রেক্ষাগৃহ থেকে মুখ থুবড়ে পড়লে নিজেকে নতুন করে তৈরি করতে শরীর চর্চায় মন দিয়েছেন ‘ফ্লপ’ তকমা পাওয়া এই নায়ক। তাতেও ব্যর্থ তিনি। টানা দুই বছর ধরে জিম করেও নিজেকে চেনা ছন্দে ফেরাতে পারছেন না বেকার নায়ক বাপ্পি।

স্বঘোষিত এই ঢালিউড সুলতান (পড়ুন খামাখা সুলতান)কে নিয়ে নেটিজেনদের মধ্যেও বেশ নেতিবাচক চর্চা হচ্ছে। সম্প্রতি এক সিনেমাপ্রেমী ভক্ত ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘বাপ্পি সাহাকে প্রায় দুই বছর থেকে নিয়মিত জিমে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। কিন্তু এই দুই বছরে তার বডির নুন্যতম কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। উনি প্রায় তার ফেসবুক ওয়ালে জিমের ছবি দিয়ে থাকেন আর কিছু দিন পর পর নতুন কাজে ফিরবেন বলে থাকেন। কিন্তু এই পড়তি নায়ক এখন পর্যন্ত কোন নতুন ছবির কাজ শুরু করতে পারলেন না। বাপ্পি সাহার সবার আগে উচিত অভিনয়টা শেখা। কারণ, তিনি অভিনয় যথেষ্ট কাঁচা। বাপ্পির কান্না দেখলে দর্শক হাসে আর অভিনয় দেখলে মুখ ফিরিয়ে নেয়। তাইতো উনি বেশ কয়েক বছর থেকে বেকার।

দীর্ঘ কয়েক বছর ধরে নতুন ছবি নিয়ে খবরে নেই বাপ্পি সাহা। মাঝে ‘অপারেশন জ্যাকপট’ নামের ব্যয়বহুল একটি ছবিতে যুক্ত হলেও তাকে বাদ দেওয়া হয়। এই নায়কের ‘সুলতানা বিবিয়ানা’ ছবির পর এখন পর্যন্ত যতগুলো ছবি মুক্তি পেয়েছে, সেগুলো ব্যবসার মুখ দেখেনি। যার কারণে অনেক প্রযোজক-পরিচালক সর্বশান্ত হয়ে তাকে নিয়ে কাজ করা তো দূরে থাক, চলচ্চিত্রেই নেই তারা।

বার বার ফেরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন বাপ্পি। যার কারণে হতাশ তিনি। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েও ভরাডুবি হয় এই তার। বিপুল ভোটে পরাজিত হন নির্বাচনে। এদিকে, কয়েক বছর ধরে ঝুলে আছে বাপ্পির ‘ডেঞ্জার জোন’ ছবিটি। ২০১৭ সালের মার্চে সিনেমাটির ঘোষণা আসে। এরপর শুটিং শেষ করে মুক্তির জন্য প্রস্তুত হয়ে নানা জটিলতায় আজও এটি আলোর মুখ দেখেনি। অনেক আগেই অর্থ যুগ পার হলেও কবে মুক্তি পাবে এই ছবিটি – জানে না এর নির্মাতা বেলাল সানীও।

এছাড়াও ‘৫৭০’, ‘কুস্তিগির’, ‘সিক্রেট এজেন্ট’ ও ‘গিভ অ্যান্ড টেক’ নামের ছবিগুলোর নির্মাণ কাজ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু আজও মুক্তি পায়নি। আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আর ঘোষণাতেই আটকে আছে বাপ্পির ‘প্রেমের বাঁধন’, ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’ ও ‘ঢাকা ২০৪০’ ছবি তিনটি। এগুলোর হয়েছে জমকালো মহরত। আবার দু-একটা ছবির ক্যামেরা ওপেন হয়েও থমকে গেছে। নতুন করে ছবিগুলো ফের শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন – তার পরের যুগের নতুন নায়কদের সঙ্গে টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ বাপ্পি। কিছুতেই যেন কাটছে না তার শনির দশা। বলা চলে চলচ্চিত্র থেকে হারাতে বসেছেন চলতি সময়ের বেকার এই নায়ক। বাপ্পি প্রসঙ্গে কথা হয় এই সময়ের ব্যস্ত ও প্রভাবশালী বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালকের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এসব প্রযোজক – পরিচালকরা বাপ্পি প্রসঙ্গে বলেন, তাকে নেওয়ার চিন্তা করলেও পিছু হটতে হয়। কারণ, বাপ্পিকে নিতে হলে ১০ লাখ টাকা পারিশ্রামিক দাবি করে। এটা অযৌক্তিক দাবি মনে হয়। তাছাড়া তাকে এই টাকা দিয়ে নিয়ে কাজ করে টাকা ফেরত পাওয়া যাবে না এটা নিশ্চিত। এমনিতেই শাকিব খান ছাড়া সেভাবে ছবি চলে না। বাপ্পিকে নিলে তো হল মালিকরাই ছবি নিতে চাইবে না। তিনি তার পারিশ্রামিক ফিরিয়ে দেওয়ার গ্যারান্টি দিতে পারবেন ? তাছাড়া অনেক নায়িকাই তার সঙ্গে এখন আর কাজ করতে চান না। বাপ্পি পারিশ্রামিক ৩ লাখ নিলে অনেকেই হয়তো নতুন করে ভাববে।

এক আলাপে ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেছিলেন, দু’য়েকটা ছবি হিট করার সঙ্গে সঙ্গে অনেকেই মোটা অঙ্কের পারিশ্রমিক হাঁকাচ্ছেন। আর এসবের জন্যই তারা অকালে হারিয়ে যাচ্ছেন। এতে ইন্ডাস্ট্রির বেহাল দশা হয়েছে। যার প্রমাণ বাপ্পি। অতিরিক্ত পারিশ্রমিক চাওয়া আর দর্শকবিমুখের কারণে অল্প সময়েই হারিয়ে যাওয়ার পথে তিনি। শাকিব খান ছাড়া কারো নামে সেভাবে এখন আর ছবি চলে না।

একের পর এক ছবি ফ্লপ হওয়ার কারণে ২০১৯ সালে বাপ্পি নিজের ক্যারিয়ার টিকিয়ে রাখার জন্যে চলচ্চিত্র প্রযোজনায় আসার কথা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। তবে সেই কথা জানানোর কয়েক বছর পার হয়েছে। তবে আজও আসেনি নায়কের পক্ষ থেকে কোনো ঘোষণা। নতুন ছবিটি খবরে না থাকায় সবাই বাপ্পিকে ভুলতে বসেছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

নতুনদের সঙ্গে টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ নায়ক বাপ্পি

আপডেটের সময় : ১২:১৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪