
আজ শুক্রবার ২৭ নভেম্বর সিলেটে জেলা স্টেডিয়ামে ফুটবল খেলা উদ্বোধন অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য চালু হচ্ছে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার। ফুটবল, ক্রিকেট, ভলিবল থেকে অ্যাথলেটিক্স- নিয়মিত প্রতিযোগিতার মধ্য দিয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়াঙ্গনকে সচল ও গতিশীল করতে চায় সরকার।
সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
লক্ষ্য একটাই- খেলাধুলার বিস্তার, ঐক্যবদ্ধ জাতি গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে পদকজয়ী বাংলাদেশ।
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: 


















