Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা আহমেদ রুবেল আর নেই, নাফেরার দেশে চলে গেলেন

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দর্শক নন্দিত অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা নুরুল আলম আতিক। তবে তার ‍মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে আজ সন্ধ্যায় নির্মাতা নুরুল আলম আতিকের মুক্তির অপেক্ষায় থাকা ‘পেয়ার সুবাস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতেই যোগ দিতে গিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু সিনেমার প্রদর্শনী শুরুর আগেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েশ উদ্দিন। তার বাবা-মার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

প্রয়াত সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।

এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ চরিত্র প্রশংসিত হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

অভিনেতা আহমেদ রুবেল আর নেই, নাফেরার দেশে চলে গেলেন

আপডেটের সময় : ১০:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪