https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

admin
November 12, 2026 11:34 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজ. ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে এক প্রতিনিধিদল ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আইজিপি মানবপাচার প্রতিরোধ ও ভিকটিম উদ্ধারে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডির সাথে আইজেএম’র যৌথ কার্যক্রমের প্রশংসা করেন। বৈঠকে সম্প্রতি রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের ব্লকচেইন ট্রেসিং, ডার্ক-ওয়েব সংক্রান্ত তদন্ত এবং ওপেন-সোর্স ইন্টেলিজেন্সের ওপর বিশেষ প্রশিক্ষণের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।

ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে উভয় পক্ষ পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ফিন্যান্সিয়াল তদন্তে কারিগরি সহায়তা, ভিকটিম সুরক্ষায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

আইজিপি কারিগরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধ ও মানবপাচার প্রতিরোধে পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।