https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটের ফরিদপুর গ্রামে বিএনপি নেতা ফজল-এ-খুদা তুহিনের উঠান বৈঠক

admin
November 12, 2026 11:04 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার ১ নম্বর নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল-এ-খুদা তুহিনের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিমগাছী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
‎
‎বৈঠকে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী ফজল-এ-খুদা তুহিন। এ সময় আরও বক্তব্য দেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, সিনিয়র সহসভাপতি বনিজার রহমান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম।
‎
‎উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। এ সময় স্থানীয় সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ, নাগরিক সুযোগ-সুবিধা, এলাকার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তাঁদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
‎
‎বৈঠকে ফজল-এ-খুদা তুহিন স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। জনসাধারণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়।
‎
‎স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, তাঁদের অভাব-অভিযোগ শোনা এবং এলাকার সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনার অংশ হিসেবেই এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।