স্টাফ রিপোর্টার;
অভিনন্দন মুনিয়া ইসলাম মজুমদার ও শাহ রাফায়াত চৌধুরীকে কিউইসিটি ১০০ তরুণ নেতা পুরস্কার ২০২৬-এ ভূষিত হওয়ায়। গতকাল হাইকমিশনার সারাহ কুক তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন।
কমনওয়েলথজুড়ে তরুণ নেতাদের অসাধারণ কাজের স্বীকৃতি এবং প্রয়াত মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট চারজন অনুপ্রেরণাদায়ী তরুণ কমনওয়েলথজুড়ে নির্বাচিত ১০০ জন অসাধারণ তরুণের বৈশ্বিক তালিকায় স্থান পেয়েছেন। শিক্ষা, জলবায়ু ও পরিবেশ, কৃষি এবং স্বাস্থ্য খাতে তাঁদের কাজ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে।
বাংলাদেশের অন্য দুই পুরস্কারপ্রাপ্ত তরুণ হলেন ইমরান হামিদ এবং মো. রেজওয়ানুল ইসলাম শুভ।
চার তরুণকে তাঁদের অসাধারণ অবদানের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

