https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতির সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

admin
August 15, 2026 9:49 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে অবস্থিত লাইব্রেরি ভবন মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার সভাপতি ও শেরপুর উপজেলার স্বনামধন্য উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই বারী, সহ-সভাপতি ও শেরপুর শহিদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও ঠনঠনিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ রাগেব হাসান ওসমানীসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীনের ফোনকলে যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বগুড়া জেলার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। সরকারের চাওয়া নকলমুক্ত পরীক্ষা বাস্তবায়নে জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ যেভাবে সরকারকে সহযোগিতা করেছেন, তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের চাওয়া-পাওয়া ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।