এম,এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ বগুড়া সিটি করপোরেশনের ফুলবাড়ী যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি স্মরণে’ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। খেলার উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন পশারী হিরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক মো. ওয়াহিদ মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বগুড়া জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, যুবনেতা জাকারিয়া রনি ও আতিকুজ্জামান সজিব এবং শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম পলাশ।
এ ছাড়া বিএনপি নেতা সোহেল রানা সুমন, রিটু পাইকার, ইউনুস, স্বপ্ন, মঞ্জুরুল আলম, বিপুল, জলিল, মো. শহিদুল ইসলাম, পুটু, বাপ্পি ও তুহিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম আউয়াল। টুর্নামেন্ট আয়োজনে দায়িত্ব পালন করেন ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ রাঙ্গা, সদস্যসচিব রনি আহমেদ এবং বগুড়া শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন শাকিল, রিপন, নিওন, পলক, মমিন, বাবু, মাহি, পায়েল, শিশিন, রিমন ও সিমান্তসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুশৃঙ্খল ও ইতিবাচক জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দলগত মনোভাব গড়ে তোলে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য দেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করে। খেলাধুলা দল-মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয় সংহতির বন্ধন দৃঢ় করে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের দক্ষতা বিকাশে আধুনিক ক্রীড়া অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তরুণদের ক্রীড়ামুখী করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ভিপি সাইফুল ইসলাম টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

