স্টাফ রিপোর্টার:
নিজের জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক এম.এ রাশেদ। জীবনের বিশেষ এই দিনে মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ শুকরিয়া আদায়ের পাশাপাশি বাবা-মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন তিনি। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) নিজের জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিক এম.এ রাশেদ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও মেহেরবানিতে পৃথিবীতে জন্মগ্রহণ এবং সুন্দরভাবে জীবনযাপনের সুযোগ পেয়েছেন তিনি। এ জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে অগণিত শুকরিয়া আদায় করেন। জীবনের প্রতিটি পর্যায়ে বাবা-মায়ের স্নেহ, মমতা, ত্যাগ, আদর্শ ও সুশিক্ষার অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “আমার জীবনের প্রতিটি অর্জনের পেছনে বাবা-মায়ের দোয়া, ভালোবাসা ও ত্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন আমার বাবা-মাকে সুস্থতা, নেক হায়াত এবং উত্তম প্রতিদান দান করেন -এই প্রার্থনা করি।”
সাংবাদিক এম.এ রাশেদ আরও বলেন, মহান আল্লাহর কাছে তাঁর অশেষ কৃতজ্ঞতা, যিনি তাঁকে সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি তিনি অগণিত দরুদ ও সালাম নিবেদন করেন।
জন্মদিনকে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি নতুন বছর মানুষকে আত্মসমালোচনা, আত্মোন্নয়ন এবং আগামী দিনের জন্য নতুন প্রত্যয় গ্রহণের সুযোগ করে দেয়। জীবনের বাকি সময়টুকু সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগিয়ে সমাজ ও মানুষের কল্যাণে অবদান রাখতে চান তিনি।
এ সময় তিনি তাঁর সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, পাঠক এবং দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানান। পাশাপাশি পেশাগত জীবনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা, সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক এম.এ রাশেদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে সংবাদ পরিবেশন, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং সামাজিক অসংগতি প্রকাশে কাজ করে আসছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ-এর বগুড়া জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক গণআওয়াজ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তজমিন-এর স্টাফ রিপোর্টার এবং আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও বগুড়া শেরপুর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ মিডিয়া, দৈনিক প্রাণের শহর বিডি’ র সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করছেন নিয়মিত।
ব্যক্তিগত জীবনে সাংবাদিক এম.এ রাশেদের পিতা মো. তবিবুর রহমান প্রাং এবং মাতা মোছা. তাহের খাতুন। তিন ভাই ও এক বোনের মধ্যে ভাইয়ের মধ্যে তিনি ছোট। তিনি বগুড়া জেলা ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হেউটনগর বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।
সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘ পথচলায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা, সহযোগিতা এবং ভালোবাসা অনুপ্রেরণা জুগিয়ে আসছে। জন্মদিনে প্রাপ্ত শুভেচ্ছা ও দোয়াকে আগামীর পথচলায় শক্তি ও প্রেরণা হিসেবে দেখছেন তিনি। ভবিষ্যতেও পেশাগত সততা অক্ষুণ্ন রেখে মানুষের অধিকার, সমাজের বাস্তব চিত্র এবং জনকল্যাণমূলক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে, নিজের জন্মদিনে দেশ-বিদেশের সব শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন সাংবাদিক এম.এ. রাশেদ। মহান আল্লাহ তায়ালা যেন সবার জীবন রহমত, বরকত ও কল্যাণে পরিপূর্ণ করে দেন-এই দোয়া করেন তিনি।

