https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 18 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৫ শেরপুর-ধুনটের এমপি পদপ্রার্থী হিসাবে প্রস্তুত আছেন যারা

Link Copied!

মিন্টু ইসলাম

আওয়ামী লীগের আমলে দীর্ঘ ১৫ টি বছরের গঠিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শেরপুর-ধুনট থেকে কেউই সঠিকভাবে উন্মুক্তভাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেনি বিএনপি ও অন্যান্য দলের নেতারা। তবে এবারের ২৬ সালের প্রথমার্ধের নির্বাচন উপলক্ষে বগুড়াসহ সারাদেশের বিএনপি তথা জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক পার্টিসহ অনেক দল এবার নির্বাচনের মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছে জোরেশোরেই।

 

এজন্য বগুড়ার গুরুত্বপূর্ণ আসনটি হলো বগুড়া-৫ (শেরপুর-ধুনট) এলাকার এমপি কে হবে? কে হবেন। এই নিয়ে চলছে আলোচনা সর্বত্রই। বগুড়া-৫ শেরপুর ধুনটের এমপি পদপ্রার্থী হিসাবে ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় শক্ত অবস্থনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি সাবেক সাংসদ আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ ও তার পুত্র আসিফ সিরাজ রাব্বানী।

 

এছাড়াও বিএনপির হয়ে নির্বাচন করতে চান শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কে এম আলহাজ্ব তৌহিদুল আলম মামুন, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। বিএনপির এই সম্ভাব্য এমপি পদপ্রার্থীরা মনোনয়ন পেলেই প্রচারণা করবেন। কেউ কেউ প্রচারণায় থাকলেও তারা বলেছেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দেবেন তারেক রহমান তাকেই মেনে নেবেন বিএনপির সমর্থকরা।

 

অপরদিকে শক্তিশালী ভাবে জামায়াতের কেন্দ্রীয়ভাবে মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে শেরপুর ধুনটে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রস্তুতির মাধ্যমে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া-৫ আসন শেরপুর ধুনটের এমপি পদপ্রার্থী হিসাবে প্রচারণা করছেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নতুন সমন্বয় কমিটির ঘোষণা করলেও তাদের পক্ষ থেকে এবং আরও অন্যান্য দলগুলোর নেতাদের নির্বাচনের প্রস্তুতি তেমন দেখা যায়নি।

#প্রাণেরশহরবিডিনিউজ

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।