https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 24 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসআই গোলাম রব্বানীর, কর্মস্থলে ফেরা হলো না

admin
October 24, 2026 9:39 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

ঢাকায় কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তাঁর পুলিশ পরিচিতি নম্বর (বিপি) ৯৪২০২২৭০৭৫। তিনি ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিজ জেলা রংপুর থেকে ছুটি শেষে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। পথে শেরপুর উপজেলার সোনকা এলাকায় মহাসড়কের একটি আইল্যান্ডের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামস-ই-তাবরীজ এবং এসআই মো. মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে একজন পুলিশ কর্মকর্তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।