https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আজগুবি ও অসত্য তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

admin
July 28, 2025 4:52 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

‘জামায়াতের গুপ্ত রাজনীতির সত্যতা’ শিরোনামে লেখাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের ২৮ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন:-

বিবৃতিতে তিনি বলেন, ‘জামায়াতের গুপ্ত রাজনীতির সত্যতা’ শিরোনামে ২৮ জুলাই ‘আমাদের সময়’ পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় জনাব মারুফ মল্লিক কর্তৃক লিখিত লেখাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনাব মারুফ মল্লিক ‘মিথ্যার রাজনীতির পাশাপাশি বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন দলকে জামায়াত-শিবিরের ধারায় প্রভাবিত করার চেষ্টা করেন’ মর্মে যেসব কথা লিখেছেন তা সর্বৈব অসত্য। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলে জামায়াত-শিবিরের লোকদের গুপ্ত অবস্থায় থাকার যে কথা জনাব মারুফ মল্লিক লিখেছেন তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার গোটা লেখাটিই কাল্পনিক তথ্য নির্ভর। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই তিনি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এ দেশে প্রকাশ্যেই রাজনীতি করে আসছে। মিথ্যার রাজনীতি কিংবা গুপ্ত রাজনীতি বা অন্য কোনো দলে জামায়াত-শিবিরের অনুপ্রবেশ করার প্রশ্নই আসে না। এসব অভিযোগ সংশ্লিষ্ট লেখকের নিজস্ব আবিস্কার। বাস্তবতার সাথে এসব অভিযোগের কোনো সম্পর্ক নেই। এভাবে অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি জনাব মারুফ মল্লিকের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, অত্র প্রতিবাদটি ‘আমাদের সময়’ পত্রিকা কর্তৃপক্ষ যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।