https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন

admin
October 9, 2026 8:18 pm
Link Copied!

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

জ্ঞানচর্চা, মননশীলতা ও পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবে নতুন লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল জব্বারসহ প্রেসক্লাবের সদস্যরা।

সংশ্লিষ্টরা মনে করেন, সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় জ্ঞানচর্চা ও নিয়মিত বই পড়ার গুরুত্ব অপরিসীম। বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি চিন্তাশক্তিকে শাণিত করে এবং ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলি বিশ্লেষণে সহায়তা করে। এর মাধ্যমে সাংবাদিকেরা তথ্যের গভীরে পৌঁছাতে এবং বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে আরও দক্ষ হয়ে উঠতে পারেন।

লাইব্রেরি কেবল বই সংরক্ষণের স্থান নয়; এটি জ্ঞান, বিবেক ও মুক্তচিন্তার বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শাহজাদপুর প্রেসক্লাবে এ উদ্যোগ সাংবাদিকদের মধ্যে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, গবেষণাধর্মী সাংবাদিকতার চর্চা বাড়ানো এবং নতুন প্রজন্মের সংবাদকর্মীদের জ্ঞানসমৃদ্ধ করে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জ্ঞানচর্চার প্রসার ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা বিকাশের প্রত্যাশায় শাহজাদপুর প্রেসক্লাবের এই লাইব্রেরি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।