https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগরসহ দেশের ৩২ জেলায় ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি, জরিমানা ৮ লাখ ১৮ হাজার টাকা

admin
August 21, 2026 9:49 am
Link Copied!

ঢাকা প্রতিনিধি:

ঢাকা, ২০ আগস্ট ২০২৬: ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয় বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রয় রোধে বিভিন্ন বাজার ও ব্যবসায় প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অধিদপ্তরের ৬১টি টিম ঢাকা মহানগরসহ দেশের ৩২টি জেলায় বাজার তদারকি পরিচালনা করে। এ সময় ৮০টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বাজার তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রতি অধিদপ্তরের পরামর্শ—
পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই করুন।
পণ্যের সঠিক ওজন ও পরিমাপ বুঝে নিন।
খাদ্য, পণ্য বা ঔষধ কেনার সময় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ যাচাই করুন।
মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকুন।
ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য প্রদান করবেন না।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।