https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ বন্দরে বুলবুল হত্যা: ‘সিফাত বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ৯

admin
August 21, 2026 3:27 pm
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাং লিডার ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে সিফাতের অন্যতম সহযোগী ‘হোয়াইট জুম্মন’ রয়েছেন। এছাড়া গ্রেপ্তার ৯ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। তবে অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বুলবুল শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলন বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের অভিযোগে স্থানীয় কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছিলেন বুলবুল। ওই মামলার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, রাতে সালেহনগর এলাকায় একা পেয়ে সিফাত গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বুলবুল হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর সকাল পৌনে ১১টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।