ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ১৮ জুলাই ২০২৬: পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোগ্রামটির উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা, অনুষদ সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এক বছর মেয়াদি এ কোর্সের ১০ম ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

