https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে ঢাকার ‘সুস্পষ্ট শর্ত’, দিল্লির পদক্ষেপ চায় বাংলাদেশ

admin
August 17, 2026 10:43 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সামনে রেখে ঢাকা থেকে নয়াদিল্লির কাছে কয়েকটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপক্ষীয় এ সফরের প্রস্তুতি চললেও সফরের আগে একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ এসব শর্ত বা বার্তা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

ঢাকার পক্ষ থেকে দেওয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম ও সংবাদ সম্মেলনের ঘটনায় সফরের পরিবেশ কিছুটা ব্যাহত হয়েছে বলে মনে করছে ঢাকা।

এ কারণে সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের আগে এসব সংবেদনশীল ইস্যুর সমাধান এবং ভারতের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। ফলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।