https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

admin
August 1, 2026 6:26 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও   সম্পৃক্ত করতে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন- একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সে কারণেই তাঁর নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।
তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর ও গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে সমানভাবে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্যকে সামনে রেখেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার অনুকূল পরিবেশ সৃষ্টি, খেলার মাঠ সংরক্ষণ, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে প্রতিমন্ত্রী অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফুটবল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক হারুনুর রশিদ মাস্টার এবং প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং সামাজিক মূল্যবোধ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের মতো আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা সৃষ্টির পাশাপাশি একটি সুস্থ ও ইতিবাচক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।